জাতীয়

কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ঢাকা, ৮ মে – রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে কদমতলীর ওই ফোম কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নির্বাপণ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে এখনও কিছু জানা যায়নি।

এনএন/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language