ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে থিসারা পেরেরা

কলম্বো, ০৪ মে – টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। শ্রীলঙ্কান ক্রিকেটারা থিসারা পেরেরা খেলছিলেন সীমিত ওভারের ক্রিকেট। এবার সেখান থেকেও অবসর নিয়ে ফেললেন তিনি।

খবরে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করার কথা শ্রীলঙ্কার। আসন্ন দুটি সিরজের দলে তিনি সুযোগ নাও পেতে পারেন বলে শোনা যাচ্ছিল। তাই আগেই নিজে থেকে সরে দাঁড়ালেন এই শ্রীলঙ্কান অলরাউন্ডার।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়েছিলেন।

আসন্ন সফরের দেশটির নির্বাচকরা সিনিয়র খেলোয়াড়দের মধ্যে দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমাল ও থিসারা পেরেরাকে নাকি বিবেচনা করবেন না। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেবে তারা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাইঞ্চাজি ভিত্তিক টুর্নামেন্টে খেলবেন তিনি। ২০০৯ সালের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পেরেরা। তিনি ছয় টেস্ট ম্যাচ খেলে ৬৫৩ রান করেন এবং ১১ উইকেট নেন। আর ১৬৬ ওয়ানডেতে ১৭৫ উইকেট ও ২ হাজার ৩৩৮ রান করেন। ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫১ উইকেট ও ১ হাজার ২০৪ রান করেন।

পেরেরা ২০১৬ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন। এবার সীমিত ওভারের ক্রিকেটকেও বিদায় বললেন তিনি।

সূত্র : এনটিভি
এন এইচ, ০৪ মে


Back to top button
🌐 Read in Your Language