ক্রিকেট

টানা তিন ম্যাচে হারল কলকাতা

ঢাকা, ২২ এপ্রিল – প্রথম ম্যাচে জয়ের স্বাদ পাওয়া কলকাতা নাইট রাইডার্স চলতি আসরে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছে। আর প্রথম ম্যাচে হারের স্বাদ পাওয়া চেন্নাই তুলে নিয়েছে টানা তিন জয়। এদিন নিজেদের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসান বাদ দিয়ে সুনিল নারিনকে দলে ফেরায় কলকাতা। মুম্বাইয়ের ম্যাচটি শেষ পর্যন্ত ১৮ রানে জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল।

চেন্নাইয়ের দেয়া লক্ষ্য ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানেই সাজঘরে কলকাতা নাইট রাইডার্সের প্রথম পাঁচ ব্যাটসম্যান। তিন বলে চার রান করে সাজঘরে ফেরেন নারিন।

এমন ভরাডুবি থেকে দলকে পথ দেখান দিনেশ কার্তিক, আন্ড্রে রাসেল ও প্যাট কামিন্স। কার্তিক ২৪ বলে ৪০ রান করে ক্রিজ ছাড়েন। ২২ বলে ৫৪ রানের ঝড় তুলে সাজঘরে ফেরেন রাসেল।

আরও পড়ুন : কলকাতা একাদশে জায়গা হলো না সাকিব এর

শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ ধরে রাখেন প্যাট কামিন্স। ২০ রান যখন প্রয়োজন প্রথম বলেই দুই রান নিতে গিয়ে রানআউট হন কৃষ্ণা। তাতেই অলআউট হলে নিভে যায় কলকাতার আশা। ১৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ডু প্লেসির সঙ্গে ১১৫ রান যোগ করা রুতুরাজ গায়কোয়াড় করেছেন ৪২ বলে ৬৪ রান। ৬০ বলে ৯ চার ও ৪ ছক্কায় আইপিএলে নিজের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন ডু প্লেসি। সর্বোচ্চ ৯৬ রানের ইনিংসটি ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলেন প্রোটিয়া ব্যাটসম্যান। এছাড়া ১২ বলে ২৫ রান করেন মঈন আলী। শেষ দিকে অধিনায়ক মহেন্দ্র ধোনির ৮ বলে ১৭ রানের যোগানে ২২০ রানের পাহাড় গড়ে চেন্নাই।

সাকিবের বাজে ফর্মের কারণে দল কলকাতার একাদশে সুযোগ পাওয়া সুনীল নারাইন ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

টানা তিন হারের স্বাদ পাওয়া কলকাতা দ্বিতীয় জয়ের জন্য মাঠে নামবে ২৪ এপ্রিল। প্রতিপক্ষ মুস্তাফিজদের দল রাজস্থান রয়্যালস।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২২ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language