চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ডাকাতির মামলার আসামিকে গুলি করে হত্যা

চট্টগ্রাম, ১০ এপ্রিল – চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে মো. মফিজ (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মফিজ ওই এলাকার মো. আব্দুর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ৫টা মামলা রয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪৭৩, মৃত্যু ৬ জনের

স্থানীয়রা জানান, প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ ওসমান বাহিনীর তোফায়েল ও গলাকাটা কামাল প্রকাশ্যে গুলি করে মফিজকে হত্যা করে। মফিজের বড় ভাই প্রবাসী ইদ্রিছকেও ২০১৫ সালের ৩ মার্চ গুলি করে হত্যা করে ওসমান ও তোফায়েল বাহিনী। এরপর ওসমান ও তোফায়েলের বড় ভাই উকিল আহমদকে কুপিয়ে হত্যা করেন মফিজ ও তার বাহিনী। এভাবে খুনের গ্রাম হিসেবে পরিচিত হয় সরফভাটার গঞ্জম আলী সরকার বাড়ি। এই বাড়িতে প্রায় ডজন খানেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তোফায়েলের বিরুদ্ধে হত্যাসহ ডজন খানেক মামলা রয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি জানান, মফিজকে কারা হত্যা করেছে তা খোঁজ নেয়া হচ্ছে। তার শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, তার প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ ঘটনাটি ঘটিয়েছে।

তিনি জানান, মফিজের বিরুদ্ধে এখন পর্যন্ত অস্ত্র, ডাকাতিসহ ৫টি মামলার তথ্য পেয়েছি। তার বিরুদ্ধে আরো মামলা থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১০ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language