গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ শিশুর মৃত্যু

গাজীপুর, ১৫ মার্চ – ঢাকা-রাজশাহী রেল রুটের গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশু মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ১২ ও ১৩ বছর। তাদের একজনের পরনে জিন্স প্যান্ট ও কমলা রংয়ের টি-শার্ট এবং অন্যজনের জিন্স প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে।
আরও পড়ুন : র্যাবের হাতে ১০ ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার
জয়দেবপুর জংশন পুলিশ ফাড়ির এসআই মো. আব্দুল মান্নান ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে আহাকি এলাকায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ১২ ও ১৩ বছর বয়সী ওই দুই শিশু মৃত্যু হয়।
খবর পেয়ে দুুপুরে লাশ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। লাশর পাশে লাটিম পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে-ওই দুই শিশু রেললাইনের পাশে লাটিম খেলছিল। নিহতদের পারিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১৫ মার্চ







