চট্টগ্রাম
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রাম, ০৯ মার্চ – চট্টগ্রামের বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমন রনি হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই আবুল হাসেম।
আরও পড়ুন : মাদ্রাসায় মুুক্তিযুদ্ধের গল্প ফেরি করেন জিনাত সোহানা
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আহসান কবির (২৬), মো. ফজর আলী (২৯), মো. লিটন (২৮), মো. সোহেল (২৯), মো. নুর আলম ওরফে কালু (২৭), মো. রুবেল (২৫)।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ০৯ মার্চ







