পশ্চিমবঙ্গ

মোদীর ব্রিগেডকে বি-গ্রেড বলে কটাক্ষ মমতার

বাহনী সান্যাল দত্ত

কলকাতা, ০৮ মার্চ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডকে বি-গ্রেড বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের মহা মিছিল থেকে নারীই বাংলা গড়বে বলে বিজেপিকে বার্তা দিয়েছেন তিনি। নারী দিবসে পদযাত্রা করে এক প্রকার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা। বিনে পয়সার চালে ৯০০ গ্যাস বলে অভিযোগ করেছেন মমতা। মহিলা ভোটারদের টার্গেট করেই মমতার এই মিছিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

নারী দিবসে পথে মমতা

নারী দিবসকে উপলক্ষ্য করে দলের মহিলা প্রার্থীদের নিয়ে প্রচার সেরে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়।কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিেল তারকা সমাবেশ ছিল চোখে পড়ার মতো। সায়ন্তিকা, নুসরত জাহান, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, জুন মালিয়া সকলে দেখা গিয়েছে মিছিলে। একেবারে প্রথম সারিতে টালিগঞ্জের তারকাদের নিয়ে মিছিল করেন মমতা। গলায় ছিল জয় বাংলা স্লোগান লেখা প্ল্যাকার্ড।

আরও পড়ুন : তৃণমূলে বিরাট ভাঙন, ৫ বিধায়ক-সহ একঝাঁক নেতানেত্রীর যোগদান বিজেপিতে

মোদীকে কটাক্ষ

মিছিল শেষে ধর্মতলায় সভা করে গতকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডকে বি-গ্রেড বলে কটাক্ষ করেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল প্রধানমন্ত্রী মোদীও মমতার স্কুটি চালানো নিয়ে কটাক্ষ করেছিলেন। কটাক্ষ করে বলেছিলেন নন্দীগ্রামে মমতার স্কুটি উল্টে যাবে। তার পাল্টা জবাব আজ দিলেন মমতা। যাঁরা বাংলায় নারী সুরক্ষা নেই বলে সওয়াল তুলেছেন তাঁদের একপ্রকার বুঝিয়ে দিলেন বাংলার মেয়েরা কতটা নিরাপদ। গুজরাতে নারী নির্যাতনের পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিলেন বাংলা এখনও নারীদের সম্মান করতে জানে।

বাংলা গড়বে নারীই

বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। সেই স্লোগানকে সামনে রেখে চলছে প্রচার। নারী দিবসে মহামিছিলেন সেই স্লোগানকে সামনে রেখেই পথে হাঁটলেন মমতা। বিজেপিকে কড়া বার্তা দিয়ে মমতা বলেছেন বাংলা গড়বে নারীই। অর্থাৎ এবারে ভোটে আবার মহিলা মুখ্যমন্ত্রীই পাবে বাংলা। আর ৫০ জন মহিলা প্রার্থী জিতে আসবেন। ২ মে নতুন সবুজ দেখবে বাংলা এমনই দাবি করেছেন মমতা।

মহিলা ভোটার টার্গেট

একুশের ভোটের আগে নারী দিবসেও লেগেছে রাজনীতির রং। বাংলার মহিলা ভোটারদের টার্গেট করেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামা মমতার। বাংলায় ভোটার সংখ্যা ৪৫ শতাংশ। সেই মহিলা ভোটারদের টার্গেট করেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর প্রার্থী তালিকাতেও মহিলা প্রার্থীর তালিকা বেশি। ৫০ জন মহিলা প্রার্থী রয়েছেন।

এন এইচ, ০৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language