চট্টগ্রাম

যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এলো ট্রেনের ৮টি ইঞ্জিন

চট্টগ্রাম, ০৬ মার্চ – যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে বাংলাদেশ রেলওয়ের প্রথম চালানের ৮টি ব্রডগেজ লোকোমেটিভ (ইঞ্জিন)।

শনিবার (৬ মার্চ) সকাল থেকে বন্দরের বার্থে ট্রেনের ইঞ্জিন খালাস শুরু হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে কারাগারে বন্দি নিখোঁজ

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন জানান, যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমেটিভ আনা হচ্ছে। ৫ ধাপে এগুলো বন্দরে আসবে। প্রথম ধাপে এসেছে ৮টি।

তিনি জানান, ব্রডগেজ লোকোমেটিভগুলো ক্রেনের সাহায্যে যত্নের সঙ্গে জাহাজ থেকে নামানো হচ্ছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ০৬ মার্চ


Back to top button