১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের বিজেপি নেতার

কলকাতা,২৫ নভেম্বর-ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার বিতর্কিত হুমকি দিয়েছেন। বুধবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমটি অর্জুন সিংয়ের এমন বক্তব্যকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।’
কীভাবে বাংলাদেশ দখলে নেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেভাবে নিতে হবে, নিয়ে নেব।’ অর্জুন সিংয়ের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে।
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে, সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। তাছাড়া আমরা প্রতিবেশী দেশের ঘটনায় ব্যথিত হই, আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সেই দিকেই তাকিয়ে রয়েছি।’
দিলীপ ঘোষের পরামর্শ, ‘বাংলাদেশে যা হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।’
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬







