ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে টঙ্গীতে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি

ঢাকা,১৭ নভেম্বর-ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে অস্থিরতা এড়াতে গাজীপুরের টঙ্গীতে অর্ধশতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে কয়েক ধাপে টঙ্গীর গাজীপুরা ও সাতাইশ এলাকার এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এর আগে কয়েকজন শ্রমিক গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ জানায়, কারখানা ছুটির পর কিছু শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ছাড়া টঙ্গীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
এস এম/ ১৭ নভেম্বর ২০২৬







