জাতীয়
শ্রমিক অসন্তোষে ১৪৭টি পোশাক কারখানা বন্ধ, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ

ঢাকা,১৪ নভেম্বর-সহিংস পরিস্থিতির কারণে ১৪৭টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার মজুরি বোর্ডের সভায় পোশাক কারখানার মালিকরা লিখিত প্রস্তাব দেবেন। তবে শ্রমিকদের আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার কোনো যৌক্তিকতা নেই।
এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণ করতে বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ নেতারা।
এস এম/ ১৪ নভেম্বর ২০২৬







