জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শ্রমিক

ঢাকা,১৪ নভেম্বর-গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকার বিজয়নগরের ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহ্বান করা এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব জমা নেওয়া। এ ছাড়া সভায় শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ তৈরির বিষয়েও আলোচনা হবে।

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language