শিক্ষা

ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী

ঢাকা,১৪ নভেম্বর-শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। এ ছাড়া শিক্ষাব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।’

এস এম/ ১৪ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language