জাতীয়

১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার সিদ্ধান্ত দেবে না

সুইডিশ দূতাবাস

ঢাকা, ০১ অক্টোবর- বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সুইডিশ দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদনের বিষয়ে আর সিদ্ধান্ত নেবে না। এরপর থেকে শেনজেন ভিসার আবেদনের সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় সুইডেনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সুইডেনের দূতাবাস জানায়, এই পরিবর্তনের কারণে আবেদনকারীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না। আবেদনকারীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় ভিসার আবেদন জমা দিতে হবে।

শেনজেন ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সুইডেনের দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ০১ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language