ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

ময়মনসিংহ, ০২ অক্টোবর-ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ছয়জনের মৃত্যু হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। উদ্ধারকারী দলও সেখানে যাচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এস এম/ ০২ অক্টোবর ২০২৬
FAQ
ময়মনসিংহে বাস-সিএনজি দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন?
ময়মনসিংহের আকুয়া বাইপাসে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মোট ৭ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি কোথায় ঘটেছে?
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কখন দুর্ঘটনাটি ঘটে?
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
কোন যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে?
জামালপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
নিহতদের পরিচয় কি জানা গেছে?
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণ কী?
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।







