জাতীয়
বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

ঢাকা, ২৬ সেপ্টেম্বর- রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬







