মধ্যপ্রাচ্য

হুথিদের গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ক্লড এআই ব্যবহারের চেষ্টা

হুথি

সানা,১২ সেপ্টেম্বর- ইয়েমেনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করা হয়েছে। মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক জানিয়েছে, তাদের চ্যাটবট ক্লড ব্যবহার করে উত্তর ইয়েমেনভিত্তিক একটি গোষ্ঠী এ ধরনের কাজ করার চেষ্টা চালিয়েছে।

ধারণা করা হচ্ছে, ওই গোষ্ঠীর সঙ্গে ইরান-সমর্থিত হুথি বিদ্র এর মধ্যে উত্তর ইয়েমেনে তিনটি অস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিচালনাকারী একটি গোষ্ঠীকেও শনাক্ত করা ছিল গাইডেড রকেট, যেখানে সাধারণ স্মার্টফোন-গ্রেডের ফ্লাইট কম্পিউটার ও শেষ ধাপের হোমিং গাইডেন্স ব্যবহারের পরিকল্পনা ছিল। দ্বিতীয় প্রকল্পটি ছিল মাল্টিস্টেজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি করার লক্ষ্য ছিল। তৃতীয়টি ছিল মাল্টিভেরিয়েন্ট ক্ষেপোহীদের সম্পর্ক রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যানথ্রোপিক জানায়, বিভিন্ন দেশে ক্লডের অবৈধ ব্যবহার তারা ঠেকিয়েছে। এর মধ্যে উত্তর ইয়েমেনে তিনটি অস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিচালনাকারী একটি গোষ্ঠীকেও শনাক্ত করা হয়েছে।

অ্যানথ্রোপিকের তথ্য অনুযায়ী, গোষ্ঠীটি তিনটি প্রকল্প নিয়ে কাজ করছিল। এর একটি ছিল গাইডেড রকেট, যেখানে সাধারণ স্মার্টফোন-গ্রেডের ফ্লাইট কম্পিউটার ও শেষ ধাপের হোমিং গাইডেন্স ব্যবহারের পরিকল্পনা ছিল। দ্বিতীয় প্রকল্পটি ছিল মাল্টিস্টেজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা দুই হাজার কিলোমিটারের বেশি করার লক্ষ্য ছিল। তৃতীয়টি ছিল মাল্টিভেরিয়েন্ট ক্ষেপণাস্ত্র। এর একটি ভ্যারিয়েন্টে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল রাখার পরিকল্পনা ছিল।

অ্যানথ্রোপিকের ভাষ্য, এসব বায়ুবাহিত অস্ত্রের গাইডেন্স, নেভিগেশন ও কন্ট্রোল সফটওয়্যার তৈরিতে ক্লড ব্যবহার করা হয়েছিল। এ ধরনের কাজ সাধারণত একটি প্রকৌশলী দলের সহায়তা ছাড়া করা সম্ভব নয়।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গোষ্ঠীটি কার্যকর কোনো ডিভাইস তৈরি বা তা মোতায়েন করতে সফল হয়েছে—এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। তারা একটি গাইডেড রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছিল। ওই ফিল্ড টেস্ট ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যর্থতার কারণ জানতে তারা আবার ক্লডের সহায়তা নেয়।

অবৈধ কর্মকাণ্ড শনাক্ত হওয়ার পরপরই সংশ্লিষ্ট অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটি গোষ্ঠীটির পরিচয় স্পষ্টভাবে প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, এর সঙ্গে হুথিরা জড়িত। ইয়েমেনের রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এমন সময় এই তথ্য সামনে এলো, যখন ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য ইউরোপ ও এশিয়াকে সংযোগকারী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language