জাতীয়

রবিউস সানি মাসের চাঁদ দেখতে শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

জাতীয় চাঁদ দেখা কমিটি

ঢাকা, ১২ সেপ্টেম্বর- ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের তারিখ নির্ধারণে সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফে চাঁদ দেখা গেলে ওই দিন পবিত্র রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে শনিবার চাঁদ দেখা না গেলে রোববারাজ্জাল হোসাইন কায়কোবাদ।

উল্লেখ্য, শনিবার দেশের আকাশে চাঁদ দেখা গেলে ওই দিন পবিত্র রবিউল আউয়াল মাসের ২৯ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। তবে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।

এস এম/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language