জাতীয়
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের ইন্তেকাল

ঢাকা, ৬ সেপ্টেম্বর – রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে এবং নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







