চট্টগ্রাম

চট্টগ্রামে জুয়ার সরঞ্জামসহ ১৬ জুয়াড়ি গ্রেফতার

চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি – চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি ফ্রান্সিস রোড এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ১৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনারের (কোতোয়ালী জোন) নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জুয়াড়ি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৬ জুয়াড়িকে আটক করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে নতুন করে ৮৬ জন করোনায় আক্রান্ত, টিকা নিলেন ১৫ হাজার

আটককৃতরা হলো- মো. আবুল হোসেন, মো. ইউসুফ, মো. সুমন, জাকির হোসেন, আরিফুল ইসলাম, মো. রকিব, মো. মনির হোসেন, ইকবাল হোসেন, মো. ফিরোজ, মো. মুরাদ, মো. ফয়সাল, মো. আল আমিন, মো. ইসমাইল হোসেন, মো. সুহেব আহাম্মদ প্রঃ রাজু, দনী দাশ নিরব ও মো. সোহাগ।

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি নিজাম উদ্দিন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৬ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language