রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন

ঢাকা, ২১ আগস্ট – বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্ত ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ দুটির দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এই পৃথক অভিনন্দন বার্তা প্রদান করে।
ফ্রান্স দূতাবাসের অভিনন্দন বার্তায় বলা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে ফ্রান্স। এদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা দূতাবাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
একই সঙ্গে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় এবং গভীর করতে ফ্রান্স অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়।
অন্যদিকে সুইজারল্যান্ড দূতাবাস তাদের বার্তায় মির্জা ফখরুলের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে। এর আগে চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছিল।
এস এম/ ২১ আগস্ট ২০২৬









