গোপালগঞ্জ

গোপালগঞ্জে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

গোপালগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি – গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাঁজাসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম সরোয়ার মোল্লাকে (৩৩) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ১ নম্বর কুশলী ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী।

রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। তিনি কুশলী গ্রামের আ. রসিদ মোল্লার ছেলে।

আরও পড়ুন : গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর মো. নাজমুল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশলী গ্রামে অভিযান চালিয়ে মো. গোলাম সরোয়ারকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সাজাপ্রাপ্ত গোলাম সরোয়ার মোল্লা নিজেকে কুশলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগাম প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. লালন শেখকে (৪০) গ্রেফতার করা হয়। তাকেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। সাজা প্রদানের পর তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৬ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language