ক্রিকেট

সাইফের নেতৃত্বে চার দিনের ম্যাচে নামছে ইমার্জিং টাইগাররা

চট্টগ্রাম, ২৫ ফেব্রুয়ারি – আয়ারল্যান্ড উলভস’র বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। টেস্ট ওপেনারের ডেপুটি থাকছেন আকবর আলী।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম শ্রেণির ম্যাচটি।

আইরিশদের ‘এ’ দলের নাম উলভস। সফরকারীদের বিপক্ষে চার দিনের ম্যাচের পর পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের তরুণরা।

আরও পড়ুন : স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত

তিন সংস্করণের জন্য ২০ ক্রিকেটার রাখা হয়েছে বাংলাদেশের দলে। হাই-পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় ও গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অনেক সদস্যই খেলবেন আয়ারল্যান্ড উলভস’র বিপক্ষে।

২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ চট্টগ্রামে একমাত্র চার দিনের ম্যাচ। ৫, ৭ ও ৯ মার্চ একই ভেন্যুতে প্রথম তিন ওয়ানডে। শেষ দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে ১২, ১৪, ১৭ ও ১৮ মার্চ।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: সাইফ হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, শামীম পাটোয়ারি, শফিকুল ইসলাম ইমন, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।

সূত্র : চ্যানেল আই
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language