জাতীয়

ঢাকায় মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ৩০ জুলাই – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে,

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনার কথা বিবেচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language