জাতীয়

সরকারি হাসপাতালে ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

ঢাকা, ৭ জুলাই – দেশের সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএস১ পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের লক্ষে এই পরীক্ষাটি নির্ধারিত সময় পর্যন্ত বিনামূল্যে প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিষয়টি বাস্তবায়নের জন্য সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ খুব সহজেই ডেঙ্গু পরীক্ষা করানোর সুযোগ পাবেন যা ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language