জাতীয়

বিরতি শেষে আজ পুনরায় শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

ঢাকা, ৭ জুলাই – ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬ সালের বাজেট অধিবেশন ছয় দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার পুনরায় শুরু হচ্ছে। সংসদ ভবনে বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩০ জুন নতুন অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর অধিবেশনটি মুলতবি করা হয়েছিল।

চলতি অধিবেশনে ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস হওয়ার পাশাপাশি অর্থ বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনও অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য যে গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা বাজেট এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। এসব আলোচনায় মূলত দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, নির্বাচন ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

ছয় দিন বিরতির পর আজ থেকে আবার সংসদ সদস্যদের সরব উপস্থিতিতে অধিবেশন শুরু হতে যাচ্ছে।

এনএন/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language