জাতীয়

টেলিটক বিক্রি হবে না, আধুনিকায়ন করবে সরকার: আইসিটি মন্ত্রী

ঢাকা, ৭ জুলাই – রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রি করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, টেলিটককে আধুনিকায়ন করে প্রতিযোগিতামূলক বাজারে সক্ষম করে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে টেলিকম বিটের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন যে, টেলিটককে আপগ্রেড করার মাধ্যমে আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার।

বেসরকারি মোবাইল অপারেটরগুলোর সাথে এখনও আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি তবে শিগগিরই তাদের সাথে আলোচনার পরিকল্পনা রয়েছে। মোবাইল গ্রাহকদের বিভিন্ন অভিযোগ এবং ইন্টারনেট প্যাকেজের মেয়াদ সংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি বলেন যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি এসব বিষয় নিয়ে পর্যালোচনা করছে।

গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অপারেটরদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সভায় নগদ, সাইবার নিরাপত্তা, আইসিটি অবকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতার মত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করা হয়।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language