খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে ট্রাম্পের বিস্ময় প্রকাশ

ওয়াশিংটন, ৫ জুলাই – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি ধারণা করেছিলেন ইরানের জনগণ তাদের এই ধর্মীয় ও রাজনৈতিক নেতাকে ঘৃণা করে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ট্রাম্প জানান, খামেনির প্রয়াণে ইরানিদের এই শোকের চিত্র তার আগের ধারণাকে ভুল প্রমাণিত করেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের এমন সামরিক সক্ষমতা রয়েছে যা দিয়ে মুহূর্তের মধ্যে ওই শেষকৃত্যে উপস্থিত সবাইকে ধ্বংস করা সম্ভব ছিল। তবে আলোচনায় বসার জন্য কাউকে অবশিষ্ট রাখার স্বার্থেই তিনি এমন পদক্ষেপ থেকে বিরত ছিলেন।
বর্তমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই খামেনির শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দ্বিপক্ষীয় আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, শেষকৃত্যের এই সময়ে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে না বলে একটি সাময়িক বিরতির বিষয়েও সমঝোতা হয়েছে।
এনএন/ ৫ জুলাই ২০২৬









