জাতীয়

ডিএমপিতে বড় রদবদল! ডিসি-এডিসি সহ একযোগে ৭ শীর্ষ কর্মকর্তাকে বদলি

ঢাকা, ৩ জুলাই – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁনকে গোয়েন্দা মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম মিজানুর রহমানকে ডিএমপির আইসিটি বিভাগে এবং গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে এবং মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এ এম ফজল ই খুদাকে গোয়েন্দা পল্লবী জোনে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির অর্থ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে পাঠানো হয়েছে। ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ডিএমপির এইচআরডি বিভাগের ট্রেনিং শাখায় বদলি করা হয়েছে।

এনএন/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language