ইউরোপ

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার রাতভর ভয়াবহ হামলা: নিহত ১৩, আহত বহু

কিয়েভ, ২ জুলাই – রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে গত মাস থেকে বিশেষ অভিযান শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই অভিযানের অংশ হিসেবে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন কৌশলগত স্থাপনায় ড্রোন হামলা চালায়।

তবে এর পাল্টা জবাব হিসেবে বুধবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর এই হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

এছাড়া বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীসহ কয়েক ডজন মানুষ এই হামলায় আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, আবাসিক ভবনগুলোতে সরাসরি এবং অত্যন্ত মারাত্মকভাবে আঘাত হানা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করছেন।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন যে, রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা টানা ১১ ঘণ্টা ধরে চলে। এই হামলায় শহরের প্রায় ৩০টি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লকগুলোতে আগুন জ্বলছে এবং উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন।

ইউক্রেন বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ করলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভিন্ন দাবি করেছে। তাদের মতে, কিয়েভসহ দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, চেরকাসি ও চেরনিহিভ অঞ্চলের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল ও দূরপাল্লার অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language