জাতীয়
রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২৪ জুন – রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,
সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। মূলত আষাঢ়ের এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এস এম/ ২৪ জুন ২০২৬









