জাতীয়

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা, ১৬ জুন – বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার বিশেষ পূর্বাভাস জারি করেছে। আজ ১৬ জুন সকাল ৭টা থেকে কার্যকর হওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

গতকাল এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা না হলেও আজকের আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

এস এম/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language