ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া, ৮ জুন – ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বইশামোড়া নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,

যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এস এম/ ৮ জুন ২০২৬


Back to top button