চট্টগ্রাম

আনোয়ারায় মাদ্রাসাছাত্রীকে দলবেঁধে ধর্ষণ: রাউজান থেকে গ্রেপ্তার ১

চট্রগ্রাম, ১ জুন – চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ফারুক আনোয়ারার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে। পুলিশ জানায় যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক নিজে এবং অন্য আসামিরা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মামলার এজাহার অনুযায়ী গত ২৭ এপ্রিল ভুক্তভোগী শিশুটি খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসায় যাওয়ার সময় অপহৃত হয়। মামলার প্রধান আসামি আবু তাহের শিশুটিকে তার মুদি দোকানে আটকে রেখে ভোর পর্যন্ত নির্যাতন চালায়।

পরবর্তীতে ফারুকসহ অন্যান্য আসামিরা আবু তাহেরের কাছ থেকে শিশুটিকে নিয়ে পার্শ্ববর্তী একটি বিলে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে গণধর্ষণ করে। এরপর আসামিরা ঘটনাটি কাউকে না বলার হুমকি দিয়ে শিশুটিকে ফেলে পালিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান যে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এস এম/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language