মৌলভীবাজার

মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মৌলভীবাজার, ২২ মে – মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার দুপুরে আবহাওয়ার বৈরী পরিস্থিতির মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তালেব মিয়া এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের স্বপন মুন্ডা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগরের ভোলানগর গ্রামের কৃষক তালেব মিয়া দুপুরে মাঠে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই গ্রামের আইয়ূব মিয়ার ছেলে।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বাসিন্দা স্বপন মুন্ডা রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়ে প্রাণ হারান।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বজ্রপাত হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া এবং কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএন/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language