দক্ষিণ এশিয়া

ইতালিতে নিজেকে চা-ওয়ালা হিসেবে পরিচয় দিলেন নরেন্দ্র মোদি

নয়া দিল্লী, ২১ মে – ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে চা-ওয়ালা বলে পরিচয় দিয়েছেন।

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের সামনে তার এমন রসাত্মক মন্তব্যের পর উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল পড়ে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ভিডিও ক্লিপটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে মোদি বলেন,

আগামীকাল আপনারা আন্তর্জাতিক চা দিবস উদযাপন করতে যাচ্ছেন। আর সেই উৎসবের প্রাক্কালে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন চা-ওয়ালা।

তিনি আরও বলেন,

ভারতের চায়ের যেমন বিশাল বৈচিত্র্য রয়েছে, তেমনি এর শক্তি ও সুগন্ধও অনন্য। রাজনৈতিক ক্যারিয়ারের শুরুর দিকে চায়ের দোকানে কাজ করার অভিজ্ঞতার কথা তিনি প্রায়ই বিভিন্ন সভায় তুলে ধরেন।

রোমের এই অনুষ্ঠানে তার এমন খোলামেলা বক্তব্য উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

এস এম/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language