সিলেট

সিলেটে ৫টার পর ব্যবসার সুযোগ চেয়ে হকারদের অবস্থান ধর্মঘট

সিলেট, ১৭ মে – সিলেটে পুলিশ ও সিটি কর্পোরেশনের কথিত হয়রানি বন্ধ এবং প্রতিদিন বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার দাবিতে রাজপথে নেমেছেন হকাররা। রোববার দুপুরে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে নগরীর বন্দরবাজার এলাকায় এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়।

দুপুর ১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে এসে হকাররা সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা থালা বাটি বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন।

আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে হকারদের জীবিকা রক্ষার দাবি জানানো হয় এবং পুলিশের অভিযানের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিকেল ৪টার দিকে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে হকাররা এলাকা ত্যাগ করেন। উল্লেখ্য যে, এর আগেও গত ১৪ মে একই দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছিলেন হকাররা।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language