যূক্তরাষ্ট্র

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটন, ৭ মে – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় এই জানাজা অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অসংখ্য মানুষ অংশ নেন।

মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি ৭ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠাবে।

সবকিছু ঠিক থাকলে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত থেকে সব প্রক্রিয়া তদারকি করবেন। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট এই পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় ব্যয় বাংলাদেশ সরকার বহন করছে। এর আগে অপর নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছেছে।

এস এম/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language