ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

ওয়াশিংটন, ১ মে – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির ভাইকে কল করে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এই তথ্য গণমাধ্যমকে জানায়। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সহায়তায় বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
উল্লেখ্য যে এর আগে গত ২৪ এপ্রিল প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। লিমনের মরদেহ ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
লিমন এবং বৃষ্টি দুজনেই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন।
ফ্লোরিডার আই ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারের নিকট অনুরোধ জানানো হয়েছে।
এনএন/ ১ মে ২০২৬









