জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ

ঢাকা, ৪ মে – ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন করেছেন। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিদায়ী হাইকমিশনার ভারত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাক্ষাতকালে তারা দুই দেশের সম্পর্কের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যৎ গতিপথ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

প্রণয় ভার্মা উল্লেখ করেন যে, উভয় দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে মিল রেখে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে জনকল্যাণমূলক সহযোগিতা জোরদার করতে ভারত কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের নিরন্তর ইচ্ছার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান হাইকমিশনার হিসেবে প্রণয় ভার্মার অবদানের প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language