জাতীয়

এয়ার অ্যাস্ট্রার বিশেষ ছাড়: ঢাকা-সৈয়দপুর রুটে ভাড়া ৩ হাজার ৩৫০ টাকা

ঢাকা, ২৬ মে – ঢাকা-সৈয়দপুর এবং সৈয়দপুর-ঢাকা রুটে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে বেসরকারি আকাশসেবা সংস্থা এয়ার অ্যাস্ট্রা। নির্ধারিত সময়ে এই রুটের যাত্রীরা সর্বনিম্ন ৩ হাজার ৩৫০ টাকায় ভ্রমণের সুযোগ পাবেন।

মঙ্গলবার এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানায়, গত ১৯ মে থেকে ২৯ মে পর্যন্ত সৈয়দপুর থেকে ঢাকা এবং আগামী ২৯ মে থেকে ৬ জুন পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর রুটে এই বিশেষ ভাড়া কার্যকর হবে।

তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় এই অফারটি নির্দিষ্ট শর্তসাপেক্ষে উপভোগ করা যাবে। বর্তমানে এই রুটে প্রতিদিন তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা।

আগ্রহী যাত্রীরা এয়ারলাইন্সটির নিজস্ব ওয়েবসাইট অথবা অনুমোদিত যেকোনো বিক্রয় কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language