জাতীয়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়

ঢাকা, ২৬ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ২৬ মে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,

জাতীয় সংসদের সংসদ সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এই জামাতে অংশ নিতে পারবেন।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও মুসল্লিদের ওজুসহ নামাজের যাবতীয় প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জায়নামাজ এবং মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language