চীনের বিশাল ক্রয়াদেশ নিশ্চিত করতে ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা বোয়িংয়ের

বেইজিং, ২৩ এপ্রিল – চীনের বিমান সংস্থাগুলোর বিশাল একটি ক্রয়াদেশ নিশ্চিত করতে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সহযোগিতার ওপর ভরসা করছেন বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওর্টবার্গ জানান যে, চীনের এয়ারলাইনসগুলোর সঙ্গে যন্ত্রাংশ সরবরাহ নিয়ে দীর্ঘদিনের যে জটিলতা ছিল, তার একটি সন্তোষজনক সমাধান খুঁজে পেয়েছে বোয়িং।
তবে এই উড়োজাহাজ বিক্রির বিষয়টি শেষ পর্যন্ত মার্কিন প্রশাসনের সরাসরি সমর্থনের ওপর নির্ভর করছে। ওর্টবার্গ মনে করেন যে, বর্তমান প্রশাসনের সক্রিয় সহযোগিতা ছাড়া চীনের কাছ থেকে বড় কোনো ক্রয়াদেশ পাওয়া প্রায় অসম্ভব।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সব ঠিক থাকলে চীন প্রায় ৫০০টি ৭৩৭ ম্যাক্স জেট এবং কয়েক ডজন বড় উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। যদি এই চুক্তিটি সফল হয় তবে ২০১৭ সালের পর এটিই হবে চীনের পক্ষ থেকে বোয়িংয়ের জন্য প্রথম বড় কোনো ক্রয়াদেশ। মূলত মে মাসে ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকটিই এখন এই চুক্তির মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









