জাতীয়
স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সংসদের অধিবেশন পুনরায় শুরু

ঢাকা, ৫ এপ্রিল – স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক রবিবার বিকেল ৩টা ৩৩ মিনিটে পুনরায় শুরু হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অধিবেশনের কার্যক্রম শুরু করা হয়। উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সংসদের এই অধিবেশন চলমান থাকবে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









