মধ্যপ্রাচ্য

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ

আবু ধাবি, ১৬ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটে দুবাই মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে ড্রোনের আঘাতে ওই এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইরান একটি সতর্কতা জারি করেছিল। ওই সতর্কবার্তায় দুবাই বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইরানের দাবি ছিল সেখানে মার্কিন সেনারা অবস্থান করছে।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা আক্রমণ শুরু করে। এরপর থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত এই দুবাই বিমানবন্দরকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে।

এনএন/ ১৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language