জাতীয়

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে তিনি এই ভাষণ প্রদান করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে এই ভাষণ একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন।

এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language