জাতীয়
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

ঢাকা, ১৬ এপ্রিল – সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
অন্যদিকে সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬









