জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগ: অস্থায়ী দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, ২৫ জুলাই – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

শুক্রবার ২৪ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের শাসনব্যবস্থায় শূন্যতা এড়াতে সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button