সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের অভিযোগ

সিরাজগঞ্জ, ১২ ফেব্রুয়ারি – সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক জামায়াত নেতার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজিবনপুর গ্রামে কেএম হারুন অর রশিদের বাড়িতে এই ঘটনা ঘটে।

কেএম হারুন অর রশিদ ওই ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্বে আছেন।

স্থানীয়দের মতে, নির্বাচনকে ঘিরে হারুন অর রশিদের প্রতিপক্ষের লোকজন পরিকল্পনা করে এই আগুন দিয়েছে। ঘটনাকালে তার বাড়িতে তার বৃদ্ধ বাবা ও ১২ বছর বয়সী ছেলে ঘুমিয়ে ছিল। পরে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত হারুন অর রশিদ বলেন, নির্বাচনে ভয় দেখানোর উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন এই অগ্নিসংযোগ করেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, তিনি বিষয়টি মোবাইলফোনে জেনেছেন এবং ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language