জাতীয়

‘ডার্বি নাসির’ নামের পেছনের কারণ জানালেন এনসিপি প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী

ঢাকা, ৫ ফেব্রুয়ারি – নিজেকে ঘিরে প্রচলিত ‘ডার্বি নাসির’ নামটি কীভাবে এসেছে, সেই গল্প তুলে ধরেছেন এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ পরিকল্পিতভাবে এই নামটি ছড়িয়ে দিয়েছে।

বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিওতে তিনি ‘ডার্বি নাসির’ বলা শুরু হওয়ার কারণ ব্যাখ্যা করেন।

ভিডিওতে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, তাকে অনেকেই ডার্বি নাসির বলে। তার ভাষায়, প্রথমে এই শব্দটি ব্যবহার করেছিল ছাত্রদল। ছাত্রদলের এক ব্যক্তি ডার্বির মতো করে গাঁজা খাচ্ছিল, তখন তিনি তাকে এসব বন্ধ করতে বলেন। এতে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে তিনি যখন রাজনীতিতে আসেন, তখন তারা ব্যাপকভাবে এই শব্দটি ব্যবহার করতে থাকে এবং ধীরে ধীরে এটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়।

এনসিপির আলোচিত নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনে দুই পক্ষই জোরালো প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language